1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
কুকরি মুকরিতে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন - Bhola Crime
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

কুকরি মুকরিতে কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কে হাসান সাজু, চরফ্যাশন প্রতিনিধি৷৷
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ভোলা-চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ১কোটি ১০লাখ টাকা ব্যয়ে লঞ্চ ঘাট হতে কুকরি মুকরি বাজার পর্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷

সোমবার (২৬অক্টোবর) দুপুর ১২টার সময়
চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতি, বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটন এলাকা কুকরী-মুকরিতে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাশন পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ সবুজ, কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বিভূতিভূষণ বাবুল দাসসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ৷

উল্লেখ্য পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে ইতিপূর্বে ভেরি বাদ, পাকা সড়ক, রেস্ট হাউজ, শিশু পার্ক, নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়িসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ সমাপ্ত করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি৷

এছাড়াও কুকরী-মুকরিতে দেখতে পাবেন নানা প্রজাতির পশু-পাখি ও সরীসৃপ প্রাণী। শিয়ালের দল, হরিণের পাল, আর বন্য মহিষের বিশাল বাহিনীগুলো নিজ চোখে দেখতে বিশেষ কোন ভাগ্য না নিয়ে গেলেও অনায়াসে চোখের আঙিনায় চলে আসবে এরা। নাম না জানা হাজার রকমের গাছের সাথে সারি সারি নারিকেল গাছ আর বিশাল বালুকাময় চরটি দেখে মনে হবে আপনার অবস্থান কোন এক সৈকত পাড়ে। শীতকালে দেখা মিলবে হাজার হাজার অতিথি পাখির ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022