1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার চর কুকরীর মানুষের জন্য বিদ্যুৎ- এমপি জ্যাকব - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার চর কুকরীর মানুষের জন্য বিদ্যুৎ- এমপি জ্যাকব

কে হাসান সাজু,চরফ্যাসন
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রাম শহরে পরিণত হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শহরের মতো দেশের দ্বীপ , হাওর, ভাওর, চরাঞ্চল, সমতলভুমি সর্বত্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমান তালে দেশের উন্নয়ন কাজ সম্পন্ন করছেন। প্রত্যন্ত ও বিচ্ছিন্ন অনগ্রসর এলাকাগুলোতে শহরের সুবিধা পৌঁছে দেয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সে অঙ্গীকার সফল ভাবে বাস্তবায়ন করেছে সরকার। বিদ্যুতের আলোতে আলোকিত করছেন প্রত্যন্ত গ্রামগুলো। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পর্যটনদ্বীপ চর কুকরী-মুকরীতে সাব-ষ্টেশন স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া এ চরের মানুষের জন্য মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার।
মঙ্গলবার সকালে ৪কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে পর্যটনদ্বীপ কুকরী-মুকরীতে পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব আরো বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি করেনা বলেই জনগন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় দেখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা ছিল বলেই দেশ উন্নয়ন ও অগ্রগতির পথ ধরে দ্রুত এগিয়েছে। বর্তমান সরকারের রেকর্ড সৃষ্টিকারী এই উন্নয়নের কারণেই জামানত হারিয়ে গত জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি নামের দলটি বিলুপ্ত হয়ে গেছে।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরী- মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন,ভোলা পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী আবু সায়েদ, কুকরী মুকরী আওয়ামী লীগের সভাপতি বাবুল দাস, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022