1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলার সহ-সভাপতি দায়িত্ব পেলেন তালুকদার মো.আনোয়ার পাশা বিপ্লব - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলার সহ-সভাপতি দায়িত্ব পেলেন তালুকদার মো.আনোয়ার পাশা বিপ্লব

নিউজ এডিটর
  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

বিশেষ প্রতিনিধি।।
মুক্তিযুদ্ধের চেতনায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে পথচলা,দেশের অন্যতম নিবন্ধিত সংগঠন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা কমিটির সহসভাপতি পদের দায়িত্ব পেলেন,ভোলার দৈনিক দীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তালুকদার মো.আনোয়ার পাশা বিপ্লব।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কৃতি সন্তান তিনি। কাচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির জনাব মোস্তফা কামাল তালুকদারের মেঝ সন্তান।
ছাত্রজীবনে ১৯৯১সালে থেকে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোলা সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত।
ভোলার জননেতা ও সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের স্নেহধন্য হয়ে তার আস্থাবান কর্মী হিসেবে বর্তমানে ভোলা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে মেধা ও দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও বর্তমানে ভোলার জনপ্রিয় দৈনিক দীপাঞ্চল পত্রিকার প্রকাশের দায়িত্ব পালন করছেন।
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ভোলা জেলা নবনির্বাচিত কমিটিতে দায়িত্ব পদ পেয়ে এক প্রতিক্রিয়া বিপ্লব তালুকদার বলেন,দেশের সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।এবং জীবনের ঝুকি নিয়ে দেশের নানান অপরাধ মুলক তথ্যচিত্র তুলেধরে মহান এপেশায় যারা রয়েছেন তারা প্রতিনিয়ত কোন না কোনভাবে নির্যাতিত হচ্ছেন।তাই জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সাংবাদিক সংগঠনে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে পাশে থেকে কাজ করতে পারায় আমি আনন্দিত। এজন্য আমি জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


আনোয়ার পাশা বিপ্লব আরো বলেন,ভোলার সাংবাদিক ভাইয়েরা আমাকে তাদের সংগঠনের সাথে কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন, আমি অবশ্যই সাংগঠনিক নীতিমালা বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে ঐক্য রেখে সংগঠনে কাজ করার চেষ্টা অব্যাহত রাখব। তাই আমি ভোলার সকল সাংবাদিক ও সংগঠনের সকলের কাছে সহায়তা ও দোয়া চাই।

এদিকে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা শাখার নবনির্বাচিত সহসভাপতি দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেন,ভোলা জেলা কমিটির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন ।এসময় তারা বলেন,বিগত ৭/৭/২০২০ইং তারিখে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা কমিটির চুরান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে গত ১৬/৯/২০২০ইং তারিখে ভোলা জেলা কমিটিতে সহসভাপতি পদে দায়িত্ব থাকা সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন ভোলার বোরহানউদ্দিন উপজেলা শাখা কমিটির সভাপতি পদে দায়িত্ব পান। আর জেলার সহসভাপতি পদটি শুন্যে থাকায় আমরা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে দীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও সাংবাদিক আনোয়ার হোসেন বিপ্লবকে ভোলা জেলা কমিটির সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে এ দায়িত্ব পদ অর্পণ করা হয় বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022