1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল! চলছে ভবন নির্মাণ - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল! চলছে ভবন নির্মাণ

নিউজ এডিটর
  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

কে হাসান সাজু,চরফ্যাসন

ভোলা-চরফ্যাশন পৌর শহর চরফ্যাশন বাজার জনতা রোড পূর্ব মাথা (লঞ্চ ঘাট) এলাকায় খাল পাড়ের দু’পাশে পানি উন্নয়ন বোর্ড এর ৫শত মিটার দৈর্ঘ্যরে জায়গার মধ্যে প্রায় এক দশক ধরে অবৈধ ভাবে দখলে থাকা দখলদারদের ৭টি স্থাপনা উচ্ছেদের বছর না-যেতেই প্রশাসনের নাকের ডগায় পুনরায় দখল করে নির্মাণ করছে বহুতল ভবন৷

জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০১৯ (সোমবার) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উক্ত খাল পাড়ের অবৈধ গড়ে উঠা পাকা ভবন, আধাপাকা ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেন৷ এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ এবং থানা অফিসার ইনচার্জসহ একদল পুলিশ সদস্য৷

সচেতন মহলের দাবি, চরফ্যাশন শহরকে পরিচ্ছন্ন রাখতে ও পরিবেশ বাঁচাতে বাজার সংলগ্ন খাল এবং জলাশয় রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোপরি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু লোক দেখানো উচ্ছেদ নয়, স্থায়ীভাবে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে৷ উচ্ছেদকৃত জায়গা যাতে পুনরায় দখল হয়ে না যায়, এজন্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। তা না হলে উচ্ছেদ অভিযান কাগজে কলমেই থেকে যাবে৷

এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ঘর তোলার বিষয়টি আমাদের জানা ছিল না৷ আমি এখনই প্রতিনিধি পাঠাচ্ছি৷ দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022