1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
স্বামী কর্তৃক যৌতুক এর দাবীতে স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন। - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

স্বামী কর্তৃক যৌতুক এর দাবীতে স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন।

এম.এন আলম
  • শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিশেষ প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের উত্তর বাঘমারা গ্রামের খালেক শনি বাড়ির, আঃখালেক শনির ছেলে মোঃ মিলন শনি তার নিজ স্ত্রীকে যৌতুকের জন্য গত কাল ৫-১১-২০২০ ইং তাং তার নিজ বাড়িতে অমানবিক ভাবে মেরে রক্তাক্ত করেছেন, জানা যায় মিলন একজন বদমেজাজী, ও এর আগেও একটি বিবাহ করেছেন এবং সেই স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছেন।

এই বদমেজাজি মিলনের বর্তমান এই ঘরের ১৪ বছরের একটি কন্যা সন্তান আছে, এই মিলন তার নাবালিকা কন্যা সন্তানকে গত ছয় মাস আগে টাকার বিনিময় বিবাহ দিয়েছেন। এখন এই তার কন্যাকে তার শ্বশুরবাড়িতে তুলে দিবে, এইজন্য যৌতুক হিসেবে ফার্নিচার দেওয়ার জন্য,স্ত্রী শ্বশুর-শাশুড়িকে এতদিন চাপ দিয়ে আসছিল মিলন। গত মাসের প্রথম সপ্তাহে মিলন বাড়ি থেকে তার চট্টগ্রামের কর্মস্থলে যায়।যাওয়ার পর থেকে মিলন স্ত্রীর সাথে কোন যোগাযোগ করেননি এমনকি বাসাবাড়িতে কোন বাজার-সদাই ও দেননি। মিলনের বউ এর অভিযোগ বাড়ি থেকে যাওয়ার পরে তার মোবাইলে আমার মোবাইল নাম্বারটি ব্ল্যাকলিস্টে রেখেছেন আমি কোনো যোগাযোগ করতে পারিনি এবং সেও আমার কাছে ফোন দেয়নি।

কিন্তু গতকাল বাড়িতে এসেই সে আমার কাছে দেড় লক্ষ টাকা চায়, আমি বলি আমার বাবা মা কি ভাবে এত টাকা দিবে, এই জন্য সে আমাকে বলে মাগী তোকে মেরেই ফেলব। এই বলে অমানবিক ভাবে মারধর করতে থাকে। কিন্তু তার বাবা মা সামনে ছিল তারাও আমাকে গালিগালাজ করেছেন। স্ত্রীর অভিযোগ আমি যখন রক্তাক্ত অবস্হায় পরে কাতরিয়েছি তখন আমার মেয়ে ও কাঁদতে ছিল। তখন ওই পাষণ্ড আমার মুখ দিয়ে নাকদিয়ে যে রক্ত বের হয়েছে সেই গুলো আমার মেয়েকে দিয়ে ধোলাই করিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022