1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
চরফ্যাসনে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

চরফ্যাসনে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কে হাসান সাজু,চরফ্যাশন
  • সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ভোলার চরফ্যাসন উপজেলা ওমরপুর ইউনিয়ন (সাবেক আছলামপুর) ভুঁইয়ার হাট এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার সময় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। বিশেষ অতিথি হিসেবে আছলামপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলাম, ফজলুল করিম মিয়া ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক- কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জিল্লুর রহমান তুহিন চরফ্যাসন পৌরসভা ৮নং ওয়ার্ড টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি নিতে হয়েছেন। তিনি দীর্ঘ সময় আমিনাবাদ কুচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও এয়াকুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন কে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে পুষ্পমাল্য, বিদায়ী মানপত্র ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022