1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

ভোলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নিউজ এডিটর
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০

মো.সবুজ আলম -শহর প্রতিনিধি।।

সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের আহ্বানের মধ্য দিয়ে ভোলা’য় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ ১১ই নভেম্বর (বুধবার) সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মহোদয়ের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় জেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এতে অংশ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন, দেশের সকল দূর্যোগে যুবলীগ আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতেও যুবলীগের ভূমিকা প্রশংসনীয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, হিন্দু-বৈদ্ধ্য-,খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী জেলা যুবলীগের প্রচার সম্পাদক হোসাইন সাদী।

ভোলা যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শাহাবুদ্দিন লিটন,জেলা যুবলীগের নির্বাহী সদস্য আশরাফুজ্জামান রাজিব,যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা ও করোনা থেকে মুক্তির জন্য মোনজাত ও কেক কাটা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উম্মে ছালমান কুরআন মাদরাসার হাফেজ মোঃ আঃ কাদের।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022