1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
করোনা সংকটে রাজনীতিবীদদের প্রতি নজীব আকবরের আহবান - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

করোনা সংকটে রাজনীতিবীদদের প্রতি নজীব আকবরের আহবান

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

করোনা দ্বিতীয় ধাপের বিপর্যয় এড়াতে সমাজের বিত্তবান ও দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রগতিশীল গনতান্ত্রিক দল (পিডিপি ) এর সিনিয়র যুগ্ন-মহাসচিব জনাব নজীব আকবর ৷

করোনা নামক মহামারি কিংবা কোভিড-১৯ এ বিপর্যস্ত আজ পুরো পৃথিবী।এমনি অবস্থায় বিশ্ব যখনই ঘুরে দাড়াঁনোর চেষ্টা করছে ঠিক তখনই মরার উপর খাড়াঁর ঘাঁ হয়ে আছরে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ! বড় বড় দেশগুলোর অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে পড়লেও বাংলাদেশ একেবারে মুখ থুবড়ে পরেনি। তবে দেশের নিম্ন আয়ের মানুষ এখনো অর্থিক ভারসাম্য সামলে উঠতে পারেনি। এসময়ে অসহায় মানুষ তাকিয়ে আছে সমাজের উচ্চবৃত্ত আর জন প্রতিনিধিদের দিকে।করোনাকালিন সময়ে বেশিরভাগ বিত্তবান, জনপ্রতিনিধি বা রাজনীতিবীদরা মানুষের পাশে সর্বোচ্চভাবে দাড়িঁয়েছিলেন। কিন্তু আজ দেশের অনেক বড় মাপের রাজনীতিবীদ নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন। আবার অন্যদিকে জনগণের অনুদান আত্নসাতের অভিযোগও রয়েছে আনেকের উপর। এই অবস্থায় দেশের সকল পর্যায়ের রাজনীতিবীদদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোটা একান্তভাবে বাধ্যগত হওয়া দরকার।রাজনীতিবীদ মানে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি তাদেরকেই বলা হয় যারা জনগণের প্রতিনিধিত্ব করে সঠিক পথ দেখায়। রাজনীতিবীদদের প্রথম কাজ হওয়া উচিত মানুষকে করোনা সর্ম্পকে সচেতন করা,মানুষের পাশে থাকা , জনগনকে স্বাস্থ্যবিধি মানতে অভ্যস্ত করানো । কারণ জনসমাগম হয় এমন সব জায়গায় স্বাস্থ্যবিধি প্রায় মানা হচ্ছে না’ই বলা চলে। এদেশের মানুষ করোনাকে কোন গুরুত্বই দিচ্ছেনা।

করোনায় আজ স্থবির পুরো পৃথিবী। আবার সেই সুস্থ পৃথিবীতে ফিরতে হলে মানতে হবে কঠোর নিয়ম, পরাজিত করতে হবে করোনা নামক প্রানঘাতী ভাইরাসকে। একমাত্র রাজনিতিবীদরাই পারেন অধিকহারে জনগনের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে, আর এ সমাজকে করোনামুক্ত করতে। পাশাপাশি পাশে দাঁড়াতে হবে করোনায় বিপর্যস্ত পরিবারগুলোর পাশে।

আমাদের মনে রাখতে হবে এদেশের ৮০% মানুষ বড় দুটি রাজনৈতিক দলের সমর্থক,এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের কমিটি আছে। তাই সবার আগে এগিয়ে আসতে হবে তাদেরকে।দায়িত্বটাও তাদের উপর একটু বেশি বর্তায় বলে মনে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022