1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান এর শুভেচ্ছা বার্তা - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান এর শুভেচ্ছা বার্তা

মারুক হাসান/সম্পাদক/ভোলা ক্রাইম
  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সন্মানিত পাঠক সহ সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সম্পাদক মাকসুদর রহমান ৷

সুখ, দুঃখ, হাঁসি, কান্না আর চড়াই-উৎড়াই পেরিয়ে আল্লাহর কৃপায় ও সকলের ভালোবাসায় দৈনিক ভোলার বাণী ৪ বছর শেষ করে আজ পঞ্চম বর্ষে পদার্পণ করলো।
১লা ডিসেম্বর ২০১৬ ইং তারিখে ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ এ শ্লোগান বুকে ধারন করে একঝাক প্রবীণ ও তরুণ সংবাদকর্মীদের নিয়ে দৈনিক ভোলার বাণীর যাত্রা শুরু হয়েছিল ৷

আজ রুপান্তরিত হলো দৈনিক ভোলার বাণী পরিবারে। তাই পাঠককে জানাই আন্তরিক অভিনন্দন।

৫ম বর্ষে সহযোদ্ধা, প্রতিনিধি, সংবাদকর্মী, আপনাদের লেখুনি, নিষ্ঠা, আন্তরিকতা, সততা, বুদ্ধিমত্তায় দৈনিক ভোলার বাণী আজ ভোলার পাঠকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। আশা করছি ভোলার বাণীর প্রতি এই হৃদয়তা, সহযোগীতা অব্যাহত থাকবে।
তাই আপনাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
সন্মানিত বিজ্ঞাপন দাতা, সঠিক সময়ে দৈনিক ভোলার বাণীর প্রতি আপনাদের সহযোগীতা মনে রাখার মত। আপনাদের এই আন্তরিকতা জন্য শুভেচ্ছা-অভিনন্দন। আগামী দিনগুলিতে এই সহযোগীতা অব্যাহত থাকবে এমনটাই আশা করছি।
প্রিয় হকার ও প্রেস কর্মী, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে রাত জেগে দৈনিক ভোলার বাণী ছাপিয়ে সঠিক সময়ে তা পাঠকের হাতে পৌঁছানোর কারণেই আজ ভোলার বাণী পাঠকের হৃদয়ে। আপনাদের সাথে অবিরাম পথচলা আমৃত্যু অব্যাহত থাকবে। আমি আপনাদেরকে শুভেচ্ছা-অভিনন্দন দিয়ে ছোট করবো না। আপনাদের শ্রমের মূল্যও দিতে পারবো না। তাই অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি ভালোবাসা।
আরো অভিনন্দন জানাচ্ছি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বন্ধুদেরসহ সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তাদের। যারা সকল সময়ে বুদ্ধি-পরামর্শ এবং সহযোগীতা অব্যাহত রেখেছেন।
গত বছরব্যাপী মহামারি করোনার মধ্যেও আপনাদের হাতে পত্রিকা পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারাই অবগত।
আমাদের এই পথচলায় যদি কখনো কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে, লেখুনিতে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আশা করবো আগামী দিনের পথ চলায় আপনারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকবেন। যাতে করে আমরা নিজেদের ভুল-ত্রুটিগুলো সংশোধন করে সামনের দিনগুলিতে আরো এগিয়ে যেতে পারি।
বৈশ্যিক মহামারি এই করোনার ক্রান্তি লগ্নে আমরা অনেক-কেই হারিয়েছি। হারিয়েছি আমাদের সহকর্মীদেরকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ।

মুহা: মাকসুদুর রহমান
সম্পাদক
দৈনিক ভোলার বাণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022