বিশেষ প্রতিনিধি:
৬৪ জেলা সাংবাদিক ফাউন্ডেশন
বোরহানউদ্দিন উপজেলায় দিন ১/ভূমিদস্যু বাহার বাকলাই, পিতাঃ আব্দুর রশিদ ২/ হুমায়ন বাকলাই, পিতাঃ মৃত বশির বাকলাই, ৩/ আজাদ বাকলাই, পিতাঃ মৃত বশির বাকলাই ৪/ সেরু বাকলাই, পিতাঃ হাফিজুল হক ৫/ নিজাম বাকলাই, পিতাঃ সাফুজল হক ৬/ সজিব, পিতাঃ সাফুজল হক এবং আরও অনেকে জরিত গং দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভাবে মানুষের জমি দখল করে খাচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে, ভুক্তভোগী নুমান বাকলাই, পিতাঃ মৃত মোস্তাফিজুর রহমান বাকলাই মাতাঃ বিবি মরিয়ম বড় মানিকা তিন নং ওয়ার্ড
জানান, তার পরিবার দীর্ঘ ৪৫ বছর ধরে একটি জমি ভোগ দখল করে খাচ্ছে, জমির খতিয়ান Cs নং ১৭২৪, Rs নং ১৬২৫, Bs নং ৩৬৬৩, তাদের নামে খতিয়ান ও রেকর্ড রয়েছে এবং সরকারকে খাজনা ও দিচ্ছে, উক্ত ভূমিদস্যু গন তাদের জমি দখল করার জন্য একটি জাল দলিল তৈরি করে, উক্ত খবর পেয়ে আমরা ভূমি দস্যুদের বিরুদ্ধে ভোলা জেলায় আদালতে একটি মামলা ও করি যাহা বর্তমানে বিচারধীন রয়েছে। গত ৩০/১২/২০২১ রাত দুইটা দশ মিনিটের সময়, উল্লেখিত মাদক সম্রাট ভূমিদস্যু গন একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে তাহাদের জমি দখল করে ঘর নির্মাণ করে। উক্ত খবর পেয়ে সকাল বেলায় নুমান ও তার আপন ছোট ভাই রেজভান ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু গন মিডিয়াকর্মীদের সামনে ওই নুমানের পরিবারকে অগ্নি অস্ত্র তাক করে হত্যার হুমকি দেয়, উক্ত বিষয়ে দৈনিক মুক্ত খবর, অপরাধ জগত ম্যাগাজিন, দৈনিক আমাদের বরিশাল, দৈনিক গনজাগরণ এবং একজন মানবাধিকার কর্মী ছবি উঠাইতে গেলে ভূমি দস্যুদের হুমকির মুখে পরে।
এদিকে উক্ত বিষয়ে সরজমিনে গিয়ে বিশ্বস্ত সূত্রে জানা যায় ভূমিদস্যুদের অপরাধের শুরু আছে শেষ নেই, তাহাদের বিরুদ্ধে কেউ কথা বলিলে সঙ্গে সঙ্গে বিভিন্ন মিথ্যা মামলার হয়রানির শিকার হতে হয়। উক্ত বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ওসিকে মোবাইল ফোন করিলে তাহার ফোনটি বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী গন তাহাদের জমি উদ্ধার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।