আগামীকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।

আর এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত রাজনৈতিক সহচর জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এম.পি ভোলা-১ (সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ) এর নির্দেশনায় ভোলা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মঈনুল হোসেন বিপ্লবের সাংগঠনিক চেতনায় এবং ভোলা জেলা আওয়ামিলীগের অংগসংগঠনের সকল নেতৃবৃন্দ সহ ভোলা জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় ভোলা জেলা সরকারী স্কুল মাঠে দিবসটি পালনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি ৷
এ দিবসটি সফলে প্রায় ৫০,০০০ হাজার লোক সমবেত হবেন ভোলা সরকারী স্কুল মাঠে ৷
আগামীকাল ১০ই জানুয়ারী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জননেত্রী শেখ হাসিনা দূরদর্শিতা মূলক এক যুগের সরকার প্রধানের দায়িত্ব পালন উপলক্ষে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে ভোলা সরকারি স্কুল মাঠে এক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ভোলার গনমানুষের নেতা, জাতীর জনকের ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল শিল্প ও বানিজ্যমন্ত্রী, জননেতা আলহাজ্জ্ব তোফায়েল আহমেদ এমপি। তারই প্রস্তুতি সর্বশেষ পরিদর্শন করেন ভোলা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে লন্ডন-দিল্লি হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফিরে আসেন বাঙালির ইতিহাসের বরপুত্র শেখ মুজিবুর রহমান। সে থেকে প্রতিবছর কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতো এবারও নানা কর্মসূচি আয়োজন করেছে।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচির আয়োজন করবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে আগামীকাল ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আয়োজিত আলোচনা সভাসহ সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সংগঠনের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।