1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
আল জাজিরার সম্প্রচার বন্ধে উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষা : তথ্যমন্ত্রী - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

আল জাজিরার সম্প্রচার বন্ধে উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষা : তথ্যমন্ত্রী

নিউজ এডিটর
  • শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

উচ্চ আদালতের নির্দেশনা পেলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাস ভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে।

এমনকি ভারতেও কিছু দিনের জন্য বন্ধ ছিল। এখনো ৬-৭টি দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু শেখ হাসিনার সরকার অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। তাই আমরা সেই উদ্যোগ নিইনি।উচ্চ আদালতের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উচ্চ আদালত যদি কোনো আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য। সেক্ষেত্রে উচ্চ আদালতের আদেশ আমাদেরকে মানতে হবে।

করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা অনেক ধরনের বিরোধীতা করে আসছিল।তারাও এখন ভ্যাকসিন নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা করোনা ভ্যাকসিন নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন।

তারা প্রথমে বলেছে সরকার ভ্যাকসিন সময়মতো আনতে পারবে না। যখন সময়মতো চলে আসলো, তখন বললেন এটি নিলে কোনো কাজ হবে না। এ ভ্যাকসিন দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন এ ধরনের কথাও বলেছেন তারা।

জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে।মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃত পক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি এখনো। এটা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আলোচনা হয়েছে মাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022