1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
লালমোহনে বসতভিটা রক্ষা করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার ঘটনায় মামলা,গ্রেফতার ৯ - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

লালমোহনে বসতভিটা রক্ষা করতে গিয়ে ভূমিদস্যুদের হামলার ঘটনায় মামলা,গ্রেফতার ৯

নিউজ এডিটর
  • সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ভোলার লালমোহনে জোরপূর্বক নির্মাণাধীন বসতঘর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুহাঃ আহসানুল্লাহ মোশারফ বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করলে ৯ জনকে গ্রেফতারপূর্বক কোর্টে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর ৬নং ওয়ার্ড বর্ণালী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, পারুল বেগম (৪০), মনোয়ারা (৪৫), শাহিদা (৩০), লিমা (২৫), মরিয়ম (৫০), লিমা-২ (২৫), রিংকু (২৫), কুলসুম (২৪) ও ফাহিমা (১৯)। মামলার বিবরণে জানা যায়, ওই এলাকার মৃত হাফেজ আবুল খায়ের ছানাউল্লাহ এর ছেলে মুহাঃ আহসানুল্লাহ মোশারফ ও তার ওয়ারিশগণ পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি করে দীর্ঘদিন যাবত বসত করছেন। ইতোমধ্যে নিজেদের সম্পদে একটি পাকাঘর নির্মাণ করছেন তারা।

কিন্তু ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টায় নতুন ঘরে প্রায় ২০/২৫ দিন যাবৎ অবস্থান নেয় একই এলাকার মৃত সেরাজল হকের ছেলে মোঃ ফিরোজ ও তার লোকজন। তারই সূত্র ধরে শুক্রবার সকালে মোশাররফদের কে বাড়ি থেকে উৎখাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফিরোজের নেতৃত্বে প্রায় ২৫/৩০জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় আহত হন, মোশাররফের চাচাতো ভাই এনায়েত উল্যাহ (৫২), ফাহিমা বেগম (২০), মরিয়ম (৬৩), আসাদুল্যাহ (৫০), ফয়েজউল্যাহ (৪৮), মুফতি নোমান (৩৮) ও কামাল হোসেন (৬০)। এদের মধ্যে গুরুত্বর আহত হয়ে ৫ জন লালমোহন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি মারামারির ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাম উল্লেখিত ১৬ জন আসামীর মধ্যে ৯জনকে গ্রেফতারপূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022