1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস ৷ - Bhola Crime
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস ৷

মোঃ মারুফ হাসান
  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০


জাতির পিতা আমাদের মাঝে নেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এম.পি ৷

আজ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সন্মান প্রদর্শন করে ভোলা জেলা আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক ভার্চুয়াল মাধ্যমে সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এম.পি বলেছেন স্বাধীন বাংলার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই সত্যি কিন্তু তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ৷

তোফায়েল আহমেদ আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরনের প্রত্যাশাকে সামনে রেখে দেশনেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করায় আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন করা আর সেটা বেশি দুরে নয়।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন দেখেছিল, তার একটি হলো বাংলাদেশের একক স্বাধীনতা আর দ্বিতীয়টি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলা ৷একটি বঙ্গবন্ধু তার জীবদ্দশয়ায় পূরন করেছিলেন আর দ্বিতীয়টা পূরন করার পূর্বেই ঘাতকের বুলেটে লুটিয়ে পরেছিলেন স্বাধীন বাংলার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু সহ তার গোটা পরিবার।

বঙ্গবন্ধুর সেই অসাপ্ত স্বপ্নকে পূরনের জন্য শেখ হাসিনার নেতেৃত্বে আমরা এগিয়ে চলেছি। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে একটু একটু করে দাড়িয়েছে ৷

করোনাকালীন সময়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান যেভাবে করার কথা ছিল করোনার সংক্রমন কমাতে আমাদেরকে তা অনেকটা ছোট পরিসরে করতে হয়েছে।

ঘাতকরা চেয়েছিল এইদেশ থেকে বঙ্গবন্ধুর নাম নীশানা মুছে দিতে কিন্তু আজ আমরা জাতির জনককে সবাই স্মরণ করছি। তিনি বলেন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বেশিদিন স্থায়ী হয়না এটা সকলে মনে রাখবেন।করোনাকালীণ সময়ে বিতর্কিত মন্তব্য না করে দেশের মানুষের কন্যানে কাজ করে করোনা মোকাবেলা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ,এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ।
জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রথমে স্বাস্থ্যবিধি মানার জন্য শোক দিবসের প্রতীক হিসেবে কালো মাস্ক বিতরণ করা হয় পরে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীসহ সাধারন জনগন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022