1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নগদ অর্থ ও ত্রান বিতরন - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নগদ অর্থ ও ত্রান বিতরন

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শনিবার, ১৭ জুলাই, ২০২১

আসন্ন ২১শে জুলাই ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমান জাতীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা ৷ সেই উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর পক্ষে করোনা মহামারী চলাকালীন সময়ে গরীব ও অসহায়দের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের এর সার্বিক নির্দেশনায় নগদ অর্থ সহায়তা ও বিশেষ উপহার প্রদান করা হয় ৷

নগদ অর্থ ও উপহার প্রদান অনুষ্ঠানটি আজ ১৭-০৭-২০২১ ইং ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে প্রথম ৬টি ইউনিয়নে সম্পন্ন করা হয় ৷অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উপজেলা পরিষদ, ভোলা সদর, ভোলা।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন, ভোলার উন্নয়নের গুরুত্বপূর্ণ কথা বলেন দ্বীপ জেলা ভোলার সিংহ পুরুষ গন মানুষের নেতা ভোলার গর্ব প্রিয় নেতা জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক জনাব তৌফিক ই এলাহী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ ইউনুছ, আরো উপস্থিত ছিলেন প্রিয় নেতার আদরের সন্তান তারুণ্যের অহংকার যুব সমাজের রত্ন ভোলা জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মঈনুল হোসেন বিপ্লব ভাই সহ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,জেলা ও উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ডিজিটাল উন্নয়নের রুপকার জননেত্রী শেখহাসিনা ও তার পরিবারের সকলের জন্য এবং ভোলা জেলার রাজনৈতিক কিংবদন্তী জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022