1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
লালমোহন ভূমি কমিশনার জনাব জাহিদুল ইসলামের মোবাইল কোর্ট পরিচালনা - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহন ভূমি কমিশনার জনাব জাহিদুল ইসলামের মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

করোনা সংক্রমন প্রতিরোধে পবিত্র ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ কমাতে গনপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাক্স পরিধানে সরকারের দেওয়া বিধি নিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে লালমোহন নাঙ্গলখালী ব্রীজ সংলগ্ন মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমোহন সহকারী ভূমি কমিশনার জনাব জাহিদুল ইসলাম ৷

আজ ২০-০৭-২০২১ ইং তারিখ সকাল ১০.০০ টায় তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ৷

ভোলা থেকে চরফ্যাশন গামী দুইটি বাস থেকে ৭০০০ সাত হাজার এবং মাক্স পরিধান না করার অপরাধে দুই ব্যাক্তি থেকে ৪০০ চারশত টাকা সহ মোট ৭৪০০ সাত হাজার চারশত টাকা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নগদ আদায় করা হয় ৷

এ সময় সহকারী ভূমি কমিশনার জনাব জাহিদুল ইসলাম উপস্থিত সকলকে করোনা সংক্রমন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া সহ মাক্স পরিধান করার আহবান জানান ৷

স্থানীয় সকলে তার সচেনতামূলক অভিজানকে স্বাগত জানিয়েছেন ৷

এ প্রসঙ্গে সহকারী ভূমি কমিশনার জনাব জাহিদুল ইসলাম বলেন ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপে করোনা সংক্রমন কমাতে ও সকলকে মাক্স পরিধানে সচেতন করতেই তিনি এ মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022