1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মাদকের নিউজ করায় সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক বেল্লাল নাফিজ - Bhola Crime
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

মাদকের নিউজ করায় সন্ত্রাসী হামলার স্বীকার সাংবাদিক বেল্লাল নাফিজ

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ২৮ জুলাই, ২০২১

সমগ্র ভোলা জেলায় দিনে দিনে মাদকের বিস্তার ঘটছে এ নিয়ে কেউ কেউ মাদকের নিউজ করতে গিয়ে কোন না কোনভাবে লান্চিত হচ্ছেন এই মাদক কারবারীদের গডফাদারদের বা তাদের পালিত পেটুয়া বাহিনীর হাতে ৷ সমগ্র ভোলার প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা স্বত্তেও এই গডফাদারদের কারনে মাঝেমধ্যে তাও স্থবির হয়ে পড়ছে ৷

তারই ধারাবাহিকতায় ভোলার আলো ডটকম এর সম্পাদক সাংবাদিক বেল্লাল নাফিজের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় বেল্লালসহ ২জন গুরুত্বর অসুস্থ্য। তারা বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত সাংবাদিক বেল্লাল নাফিজ জানান, ভোলার রাজাপুরের মাদক কারবারীদের নিয়ে গত ২০-২৫দিন পূর্বে একটি নিউজ প্রকাশ করা হয়েছিল।

সেই নিউজ এ মাদকাসক্ত সন্ত্রাসী মালেকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছিল। ঈদের ছুটিতে বেল্লাল নাফিজ তার গ্রামের বাড়ীতে যান। ওই নিউজ প্রকাশ করায় সন্ত্রাসী মালেক (২৬) বেল্লালের উপর প্রতিশোধ নেয়ার চেষ্টায় থাকে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি তার এলাকায় হাটছিলেন। এমন সময় ৫নং ওয়ার্ডে বেল্লালকে একা পেয়ে মাদকাসক্ত সন্ত্রাসী মালেক তার উপর ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এতে বেল্লাল নাফিজের মাথায় গুরুত্বর ক্ষত হয়। এছাড়াও তার শরীরের ঘাড় ও পেটে ছুরির আঘাতে ক্ষত হয়। এসময় বেল্লাল ডাক-চিৎকার করলে স্থানীয় সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবক তাকে বাঁচাতে এগিয়ে আসলেও তার উপরও ওই সন্ত্রাসী চড়াও হয়। তাকেও ছুরি দিয় আঘাত করে। এতে তার ডান হাত কেটে যায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী মালেক পালিয়ে যায়।

তাৎক্ষনিকভাবে বেল্লাল নাফিজ বিষয়টি ভোলা সদর মডেল থানায় অবহিত করলে এসআই ফরিদ, এসআই মনিরসহ তাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে বেল্লাল নাফিজ ও সাইদুল ইসলামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে বেল্লালের মাথায় অন্তত ৬-৭টি সেলাই করতে হয়েছে। এছাড়াও সাইদুল ইসলামের হাতেও বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে। তারা বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধানী রয়েছেন। এ ব্যাপারে ভোলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাংবাদিক বেল্লাল নাফিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022