1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
পঞ্চগড়ে নৌকা ডুবে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

পঞ্চগড়ে নৌকা ডুবে নারী-শিশুসহ ২৪ জনের মৃত্যু

নিউজ এডিটর
  • রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশত। নিহতদের মধ্য বেশির ভাগই শিশু ও নারী। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় বরদ্বেশ্বরী মন্দিরে ধর্মসভার আয়োজন করা হয়। মূলত এই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকা যোগে অপর পাড়ে যাচ্ছিলেন। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে আসেন। তবে সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যান।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ঘটনাস্থলে রয়েছেন। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাৎক্ষণিভাবে নিহতের সংখ্যা জানাতে পারেননি। তবে তিনি বেশকিছু শিশু ও নারী মারা যাওয়ার কথা জানান।

ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে। তিনি নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানান। পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ২৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে। খবর: মানবজমি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022