1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
নদীগুলোকে ধ্বংস করা হয়েছে বালুমহালের নামে, রিজওয়ানা হাসান - Bhola Crime
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

নদীগুলোকে ধ্বংস করা হয়েছে বালুমহালের নামে, রিজওয়ানা হাসান

নিউজ এডিটর
  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
সৈয়দা রিজওয়ানা বলেন, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ৬ বছরে সিলেটের পাথরমহালগুলো থেকে সরকার রাজস্ব অর্জন করেছে ৩৮ কোটি ৫০ লাখ। বছরে মাত্র সাড়ে ছয় কোটি টাকার জন্য জাফলং-বিছনাকান্দির নদীগুলোকে ধ্বংস করা হয়েছে।

নদীকে অস্বীকার করে দেশে উন্নয়ন সম্ভব নয়, উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা। তিনি বলেন, বালুমহাল আইনের ৫ নম্বর বিধি অনুযায়ী কেউ একক সিদ্ধান্তে বালুমহাল ঘোষণা করতে পারেন না। জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি পরিবেশ ও সার্বিক ঝুঁকির বিষয়গুলো তদারক করার কথা। কিন্তু কমিটি নিজেদের দায়িত্ব পালন করে না। উল্টো অভিযোগ দিলে দায়সারা প্রতিবেদন দাখিল করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, দেশটা এখন ‘ক্রাইমওয়ার্ল্ড’ হয়ে গেছে। নদী–নালা, খাল–বিল দখল হয়ে যাচ্ছে। নদীকে বাঁচানো না গেলে প্রকৃতিকে রক্ষা করা যাবে না।

রিভারাইন পিপল–এর পরিচালক এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ সরকারকে নদী ও পরিবেশকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, নদী ও পরিবেশকর্মীরা মাঠে কাজ করতে গিয়ে মৃত্যুঝুঁকিসহ নানা প্রতিকূলতায় পড়েন। প্রশাসনও তাঁদের সহযোগিতা করতে চায় না।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা–উপজেলায় নদী নিয়ে কাজ করা সংগঠন, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা বক্তব্য দেন।

নেত্রকোনার হাজংমাতা রাশিমনি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজং বলেন, বালুমহাল ইজারা দেওয়ার নামে সোমেশ্বরী নদী হত্যা করা হয়েছে। সেখানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ খননযন্ত্র দিয়ে বালু তোলা হয়। এসব বালু পরিবহনে কোনো নিয়মনীতি না মানায় দুর্গাপুরে পরিবেশবিপর্যয় দেখা দিয়েছে।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন বক্তব্য দেন। খরব: প্রথম আলো

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022