1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
অফিসের কেরানীরা ও ফ্যাসিবাদের দোসর-বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ - Bhola Crime
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা?

অফিসের কেরানীরা ও ফ্যাসিবাদের দোসর-বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৬টি বছর ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ফ্যাসিবাদের দোসরদের শেকড় গভীরে গিয়ে পৌঁছেছে। তা এ পর্যায়ে পৌঁছেছে যে অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তিন মাসপূর্তি উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে যে ফ্যাসিবাদি সরকার ছিল তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী। প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেটি বাস্তবায়ন করেছে। অনেকক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে ওই দায়িত্বগুলো পালন করেছে। বিগত সরকারের সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ একজনের কিছু তথ্য পেয়েছিলাম। সেখানে তিনি বিভিন্ন জেলার এসপিদের নির্দেশনা দিচ্ছেন, যে কোথায় কোথায় গুলি করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, অন্যান্য সেক্টরে যারা ছিলেন তারাও দলীয় কর্মীদের মতো সরকারের বাহিনীগুলোতে গুলি করার নির্দেশনা দিয়েছেন ছাত্র-জনতাকে হত্যা করার জন্য। পেশাদারিত্বের যে অবক্ষয়টা ঘটেছে এবং সেগুলোকে প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদী সরকার। সেই অবক্ষয় যাতে ভবিষ্যতে আর কখনও না ঘটে সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022