1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
খেলাধুলাই তরুন সমাজকে অপরাধ থেকে দূরে রাখবে বললেন-মেজর হাফিজ - Bhola Crime
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

খেলাধুলাই তরুন সমাজকে অপরাধ থেকে দূরে রাখবে বললেন-মেজর হাফিজ

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বিস্তারিত: প্রতিটি ইউনিয়নে ও এলাকায় খেলাধুলার আয়োজন করতে পারলে স্থানীয় কিশোর, তরুণ-যুবকরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে,বললেন মেজর হাফিজ।

আজ শনিবার বিকেলে ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে “মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলায় ট্রফি বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরফ্যাশন সূর্য সৈনিক স্পোর্টিং ক্লাব বনাম রামগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

তবে খেলায় নির্ধারিত সময়ে দুই দল কোনো গোলের দেখা না পাওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫-৪ গোলে জয় লাভ করে।

ট্রফি বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, প্রত্যেক এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। তাহলেই স্থানীয় কিশোর, তরুণ-যুবকরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

আগামী প্রজন্মের প্রতিটি নাগরিক স্বচ্ছ এবং সুশিক্ষিত হতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর ও মন ভালো থাকে। শরীর-মন ভালো থাকলেই মানুষ দ্রুত সময়ে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেন।অনুষ্ঠিত আলোচনা সভায় ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহ্বায়ক মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022