1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

লিটন শেখ
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মেহেদী হাসান এর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়র জনগণ। বিক্ষোভকারীদের অভিযোগ, মেহেদী হাসান বোরহানউদ্দিন ভূমি অফিসে যোগদানের পর থেকে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

রবিবার (১ ডিসেম্বর) সকালে বোরহান উদ্দিন উপজেলা ভূমি অফিসের সামনে শতাধিক স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ভূমি কর্মকর্তার মোহাম্মদ মেহেদী হাসানের অপসারণের দাবিতে স্লোগান দেন।

স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রে জানায়, সড়কে অবৈধ টোল আদায়কারীদের ইজারা কেন বাতিল হবে না মর্মে শোকজ করা, কৃষকের চরের জমি কেটে ইট ভাটায় মাটি নেয়া ও কৃষকের জমি তরমুজ চাষীদের কাছে বিক্রির বিরুদ্ধে কৃষকের পক্ষে অভিযান পরিচালনা করেন এই ভূমিক কর্মকর্তা। অপরদিকে কিছুদিন পূর্বে তেতুলিয়া নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে চরের মাটি কেটে বিক্রি করার কারণে দুইটি মাটিকাটা ড্রেজার জব্দ করে নিলাম পরিচালনা করে সরকারি কোষাগারে টাকা জমা করেন ভূমিকা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের অটো স্ট্যান্ড অবৈধ দখল মুক্ত করা এবং ভূমি অফিসের সামনের পৌর ভূমি অফিসের জায়গা অবৈধভাবে কাউকে দখল করতে না দেয়ার কারণে একটি প্রভাবশালী মহল ক্ষিপ্ত হয়ে ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে উস্কে দিয়ে বিক্ষোভ করানো হয়েছে বলে সূত্রটি দাবি করেন।

ওই ঘটনায় বোরহানউদ্দিন ভূমি কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে সকল অবৈধ কাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কারণে এক শ্রেণীর দুষ্টচক্র সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি কোন অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করবেন না বলে জানান।

বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান জানান, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে। এখনো তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের কোন প্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022