1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলায় দুই বছরের কন্যা শিশুকে জবাই করে হত্যা করলো "মা - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ভোলায় দুই বছরের কন্যা শিশুকে জবাই করে হত্যা করলো “মা

নিউজ এডিটর
  • রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

এম এইচ ফাহাদ: ভোলায় ২ বছরের কন্যা শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে গলাকেটে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন মা।

রবিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মা তানিয়াকে আজ রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাজমিস্ত্রী মো: সবুজের স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত।

আজ সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার শিশু কন্যা তাইয়েবা ইসলাম মাওয়াকে জবাই করে হত্যা করে। এর পর মেয়ের মৃতদেহ কোলে করে পাশের ঘরে তার শ্বাশুরির কাছে নিয়ে আসে। হত্যাকারী মা তানিয়া বেগম নিজেই দা দিয়ে জবাই করে হত্যা করেছে বলে স্বীকার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পাশাপাশি হত্যাকারী মাকে গ্রেপ্তার করেন। এছাড়া নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022