1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
যে ছবি কথা বলে - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

যে ছবি কথা বলে

সম্পাদক-মোঃ মারুফ হাসান
  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি

যে কারনে জনপ্রিয়তার শীর্ষে ভোলা পৌরসভার বতর্মান মেয়র আলহাজ্জ্ব মনিরুজ্জামান মনির ৷

গত ৩১ শে জানুয়ারী – ২০২১ ইং তারিখ ৩ ঘটিকায় ভোলা খেয়াঘাটে সুন্দর রৌদ্রজ্জ্বল আবহাওয়াকে সাথে নিয়ে আসন্ন ২৮ই ফেব্রুয়ারি ২০২১ ইং ভোলা পৌরসভার মেয়র পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন নিয়ে তৃতীয় বারের মত নৌকায় চড়ে ছল ছল জলরাশির শব্দে তীরে ভিড়েন ভোলা বর্তমান পৌর মেয়র জনাব আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।


ভোলা পৌরসভা থেকে ২ বারের নির্বাচিত বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির তার সফলতার মূল কারন জনগনকে ভালোবাসা,বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহের পরশে বুকে আগলে নেওয়া।
একজন মানুষের বড় সার্থকতা,জীবনের পরম পাওয়া এবং সফলতা হলো,একটি অঞ্চলের আর্থ সামাজিক কাঠামো ও রাজনৈতিক দর্শনে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আনা।

একই সঙ্গে উন্নয়নে, সমৃদ্ধিতে পরিবর্তনের সেই ধারা ধরে রাখা। বলিষ্ঠ নেতৃত্বই সেই সফলতার মূল চাবিকাঠি। আর সেই সফল মানুষটি হলেন,ভোলা পৌরসভার মাটি ও মানুষের নেতা গরিবের বন্ধু,অসহায় আর পথহারা মানুষের পথপ্রর্দশক ভোলা পৌরসভার মেয়র ও ভোলা জেলা যুবলীগের সফল সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মনির।
ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের ভোলাবাসীর গর্ব ও জাতীয় নেতা সাবেক ডাকসু ভিপি,সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস‍্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এম.পি ভোলা-১ এর রাজনৈতিক নেতৃত্বকে সামনে রেখে তিনি গড়ে উঠেন আর্দশ রাজনৈতিক ব‍্যক্তি হিসেবে।

পৌর মেয়র মনিরুজ্জামান ছাত্রজীবন থেকেই জননেতা তোফায়েল আহমেদ এর মাধ‍্যমে রাজনীতিতে জড়িত ছিলেন,ছাত্রলীগ,যুবলীগ,আওমীলীগের প্রতিটি কার্যক্রমে ছিলেন সবার সামনে,পদ নিয়ে কখনো ও মাথা ব‍্যাথা ছিল না।

সবসময় ভাবতেন পদের চেয়ে দল বড়।তিনি সবসময় বাস্তবকে বিশ্বাস করতেন বর্তমানে ও দেখা যায় তিনি যা বলেন, তাই করেন। মানে নগদ কথা বলেন, নগদে কাজ করে দেখিয়ে দেন। যে যাই বলুক না কেন, তিনি বাকির খাতায় কোনো কাজ বা কথা ফেলে রাখেন না। এজন্য আমজনতা গরিব-বৃদ্ধ সবাই তাকে ভালোবেসে। জানা যায় বর্তমানে মরনব‍্যাধি করোনা ভাইরাসে যেখানে মা,বাবা থেকে সন্তান পৃথক হয়ে যায় সেখানে এই মেয়র জনগনের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন,গরিব আর অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন।
এছাড়া ও জনগনের আস্থা আর ভালোবাসার প্রতীক হিসাবে সবাই দেখছে তাকে।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হাজার হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও পৌছে দিয়েছেন এই পৌরসভার মেয়র।তিনি ছোট-বড় সবার সাথে চলছে সাধারণ ভাবে।যেখানেই অসহায় মানুষ সেখানেই ছুটে যান তিনি দেখেন না কে কোন দলের সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাথে সাথে।সবাই দলমত নির্বিশেষে ভালোবেসে যাচ্ছেন তাকে। এমন অনন্য চলন,স্পষ্টবাদীতা, ভালোকে ভালো বলে পুরষ্কৃত করা,খারাপকে খারাপ বলে তিরষ্কার করার সৎ সাহস ধারণ করা, নিত্য গণমানুষের জন্য কল্যাণমুখী রাজনীতির চর্চা করা, নগদ সিদ্ধান্ত, নগদে সাফল্যে আজ তিনি রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত।
বিশেষণ, এতো আলোচনা, এতো সাফল্য। এগুলো তো একজন মানুষের জীবনে একদিনে অর্জিত হয় না। বিশেষ করে নিত্য প্রতিদ্বন্দ্বিতা মুখর রাজনীতির মাঠে। যেখানে পক্ষ-প্রতিপক্ষ দুইপক্ষেরই আতশ কাচের নিচে থাকতে হয় সৎ সাহসী রাজনীতিবিদকে। এখানেই একজন মনিরুজ্জামান ।তিনি রাজনীতিতে এসেছেন গণমানুষের পাশে থাকতে,তাদের সুখ-দুঃখের অংশীদার হতে।ভোলা পৌরসভা ঘুরে এলে বোঝা যায়। আপনি আমি ঘুরে আসার আগেই তিনি তৃণমূলে ঘুরে ঘুরে জনপ্রিয়তা ও সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন। আগের দিনে খলিফা, রাজা, বাদশাহরা রাতের অন্ধকারে প্রজাদের অভাব-অনটন, দুঃখ-দুর্দশা দেখতে বের হতেন। এ যুগে একজন পৌরসভার মেয়র হয়ে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে একা মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান পৌরসভার পথে পথে।খোঁজ খবর নেন সাধারণ মানুষ,তৃণমূলের নেতাকর্মীদের।তিনি সময় নিয়ে,উদ্দেশ্য নিয়ে,লক্ষ্য ঠিক করে পরিকল্পনা করে গণমানুষের রাজনীতি করতে এসেছেন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। অর্থ বিত্তে পূর্ব থেকেই সমৃদ্ধ। বেছে নিতে পারতেন আরাম-আয়েশ, ভোগ-বিলাসের জীবন। কিন্তু তোফায়েল আহমেদের মতো বঙ্গবন্ধুর আদর্শ লালন করা শেখ হাসিনার কর্মী হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। জনগনের সাথে সরাসরি সম্পর্কের সেতুবন্ধন স্থাপন করেন তিনি। তিনি সবসময়েই নির্যাতনের শিকার বঞ্চিত নেতাকর্মীদের পাশে ছিলেন। তাদের উৎসাহ দিয়েছেন রাজনৈতিক একটি পরিবর্তনের জন্য। সেই পরিবর্তন এলো তিনি যখন মেয়র হয়ে আসেন তখনই এবং সেই পরিবর্তনের অংশীদার হলেন তিনি। দল তার নেতৃত্বের দক্ষতা ও কাজের মূল্যায়নে তিনি একজন সফল মেয়র।
পৌর মেয়র মনিরুজ্জামান সবসময়ই বলেন আমি জনগনের সুখে-দুখে সবসময়ই পাশে থাকব।ভোলা পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। তিনি বলেন ভোলা পৌরসভার সকলস্তরের মানুষের মুখে হাসি ফোটানোই আমার উদ্দেশ্য,আমার একমাত্র চিন্তা।
পরিশেষে তিনি গনমাধ‍্যমকে বলেন আগামী ২৮ই ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতিককে ভালোবেসে এবং উন্নয়ন ধারা অব‍্যহত রাখতে পুনরায় জনগন আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ,এ সময় তিনি সকলের কাছে দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022