1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৪ দিনের সফরে লালমোহন আসছেন এমপি শাওন - Bhola Crime
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৪ দিনের সফরে লালমোহন আসছেন এমপি শাওন

নিউজ এডিটর
  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ও বিশেষ কর্মসূচি নিয়ে ৪ দিনের সফরে শনিবার লালমোহন আসছেন দ্বীপ বন্ধু আলহাজ্জ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এম.পি ভোলা-৩ ৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আজ শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা সদর ঘাট থেকে গ্লোরী অব শ্রীনগর-৩ লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এই সময়ে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য লালমোহন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন, উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র আগমণে প্রিয় নেতাকে বরণ করতে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করেছেন।

শনিবার সকালে তার আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ লঞ্চঘাটে শুভেচ্ছা জানাতে ব্যাপক প্রস্তুুতি নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022