1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
"ঘূর্নিঝড় ইয়াসে" ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরন কার্যক্রমে এমপি শাওন - Bhola Crime
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল” এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান এর নিজের আয়কর নথিতেই সর্ষের ভুত স্বল্প খরচে চিকিৎসা সেবা দেওয়াই কি আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হসপিটাল এর অপরাধ? ভোলা ডিসি অফিসের অফিস সহকারী কমলের যত দূর্নিতী ও ক্ষমতার নেপথ্য ছিলেন কারা? না ফেরার দেশে পাড়ি জমালেন “তোফায়েল আহমেদ” পরিকল্পনা বাস্তবায়নে গনমাধ্যমের সহযোগিতা চাইলেন হাফিজ ইব্রাহিম এম.পি ভোলায় জাল টাকা সহ এক পেশাদার করবারি গ্রেফতার

“ঘূর্নিঝড় ইয়াসে” ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরন কার্যক্রমে এমপি শাওন

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঘূর্নিঝড় ইয়াসে” ক্ষতিগ্রস্ত লালমোহন তজুমুদ্দিনের উপকূলবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন ও অসহায় মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরন ও আর্থিক সহায়তা দানের জন্য তিন দিনের সফরে আসেন দ্বীপবন্ধু খ্যাত লালমোহন তজুমুদ্দিনের জননন্দিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ৷


তিনি বলেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাসের মত আকস্মিক দূর্যোগের আশংকায় পূর্বেই বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহন করায় বাংলাদেশে জাল ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে ৷
আওয়ামিলীগ সরকার বাংলাদেশের মানুষের আর্থিক,অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ সহ সকল উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাচ্ছেন ৷
গত মঙ্গলবার কালমা ইউনিয়নের ডাঃ আজাহার উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে “ঘূর্নিঝড় ইয়াসে”ক্ষতিগ্রস্থ পরিবার ও করোনা চলাকালীন সময়ে সরকারের দেওয়া বিভিন্ন ত্রানসামগ্রী বিতরনকালীন সময়ে তিনি এসব কথা বলেন ৷
এ সময় এম পি শাওন আরো বলেন আমি একজন সংদস সদস্য ও আওয়ামিলীগ সরকারের একজন কর্মী হিসেবে সরকার প্রধানের দেওয়া এবং আমার ব্যাক্তিগত বরাদ্দ থেকে বিভিন্ন ত্রানসামগ্রীর সুষ্ঠ বিতরনের জন্য স্থানীয় জনপ্রতিনিধীদের সাথে নিয়ে স্ব-শরীরে উপস্থিত থাকি এবং বিতরন করি ৷
বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী,ভিজিডি,জেলে ভাতা সহ সকল ভাতার সুষ্ঠ বিতরন করা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধীদের মাধ্যমে ৷
বাংলাদেশ আওয়ামিলীগ লালমোহন শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব জহুরুল ইসলাম জামাল এ ত্রান বিতরন কার্যক্রমের আয়োজন করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন লালমোহনের নির্বাহী অফিসার জনাব নোমান,লালমোহন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি জনাব আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন,উপজেলা চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিনউদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আবদুল রিমন,শ্রমিকলীগের সভাপতি জনাব জাকির পঞ্চায়েত সহ লালমোহন উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ৷ত্রান বিতরন কার্যক্রম শেষে এমপি শাওন তার বাবার কবর জিয়ারত করেন ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022