1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার... যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘ - Bhola Crime
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার… যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে ‘

নিউজ এডিটর
  • সোমবার, ২২ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আপনারা যেই টোনে বলেন- এটা শাহবাগ নয়, সেই টোনটা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন।

রোববার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকার,

সংসদে হাসনাত আব্দুল্লাহ কিংবা আব্দুল হান্নান মাসউদ এমপির কোনো কথা আপনাদের মন মতো না হলে কিংবা সংসদীয় বিধিকে অতিক্রম করলে আপনারা যেই টোনে বলেন- ‘এটা শাহবাগ নয়’ সেই টোনটা ‘জুলাইয়ের রাজপথ’কে খাটো করার টোন।

একটা বিষয়ে খুব ভালো করে মনে রাখবেন মাননীয় স্পিকার- জনগণ ইতঃপূর্বে বিএনপি’র দ্বারা প্রতারিত হওয়ার কারণে ১৪, ১৮, ২৪ এর ভোট চুরির নির্বাচনের পরও আপনাদের ডাকে সাড়া দেয়নি, আপনাদের পক্ষে রাজপথে নামেনি। কারণ আপনাদের প্রতিও তাদের সেই আস্থাটা আর ছিল না। ২৮ অক্টোবরে যখন আপনারা কয়েক ঘন্টাও রাজপথে স্থায়ী হতে পারেননি তখন সাধারণ মানুষ ধারণা করেছিল বিএনপির সময় বোধ হয় শেষ হয়ে এলো। সর্বশেষ ২৪ এর নির্বাচনের পরে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারায় বিএনপি আর কখনো প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশী ফিরতে পারবে কিনা সেই আশঙ্কাও জোরেশোরে মানুষের মনে দানা বেঁধেছিল।

অতঃপর ২৪ এর জুলাই এলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ‘শাহবাগ চত্বর’, সেখান থেকে পুরো বাংলাদেশে জুলাই ছড়িয়ে পড়লো। জুলাইয়ের ওই রাজপথই আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে প্রত্যাবর্তনের, এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার, স্বদেশ প্রত্যাবর্তনের, এমনকি আপনাদেরকে স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার।

কোনো কথা পছন্দ না হলে কিংবা বিধি বহির্ভূত হলে বিধি অনুযায়ী সংশোধন করবেন। জুলাইয়ের শাহবাগ কিংবা রাজপথকে মকারি করে কথা বলার যে নতুন ব্যাধি আপনাদের ধরেছে সেটা থেকে আগামীতে বিরত থাকবেন এই প্রত্যাশা থাকবে।

এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে উঠার নয়, বিএনপি’র নীরবতার নয়, ২৪ এর এই শাহবাগ জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় বুক বেঁধে রাজপথে নামা আপামর ছাত্র জনতার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022