1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ডিজিটাল আইনে মামলা হলে তাৎক্ষনিকভাবে সাংবাদিককে গ্রেফতার করা যাবে না-ভোলা ক্রাইম - Bhola Crime
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ডিজিটাল আইনে মামলা হলে তাৎক্ষনিকভাবে সাংবাদিককে গ্রেফতার করা যাবে না-ভোলা ক্রাইম

নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে একজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা যাবে না। তাকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ওভারসিস করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) ওকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়, তাৎক্ষণিকভাবে সেই মামলাটা আদালতে গ্রহণ করে, আদালতের প্রসিডিউর শুরু না করে সেই মামলাটাকে আপনারা জানেন আরেকটা আইন আছে, আইসিটি অ্যাক্ট অব ২০০৬ এ একটা সেল রয়েছে। যেই সেলটা একটা ইনকোয়ারি করতে পারে।

যে এই মামলাটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হয় কি হয় না।

তিনি আরও বলেন, আরেকটা বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্বান্ত নিয়েছি। সেটা হচ্ছে মামলা করলে একজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা যাবে না। তাকে হয় সময় দিতে হবে। আর মামলা নেওয়ার পরে তাকে সুযোগ দিতে হবে যে, কোর্টে এসে তিনি জামিন চাইতে পারবেন। পালাতক হয়ে গেলে তো কিছু করার নেই।

কিন্তু ইমিডিয়েটলি গ্রেফতার করার যে পার্সেপশন ইমিডিয়েটলি তাকে গ্রেফতার করা যাবে না, যতক্ষণ না ইনকোয়ারি শেষ না হয়। এই আইনে অভিযোগ থাকলে একজন সাংবাদিককে কারাগারে নেওয়া যাবে না। আপনারা দেখেছেন, যার ফলে গত ৬ মাসে এধরনের ঘটনা ঘটেনি।

ওকাব টক অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022