1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
প্রবাসী সাংবাদিক আবদুল মতিনকে সিডনিতে সাংবাদিক সম্মাননা ২০২২ প্রদান - Bhola Crime
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির উদ্বোধন করলেন এমপি হাফিজ ইব্রাহিম মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ওয়াব ফাউন্ডেশন এবং উজিরপুর থানা পুলিশ! ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub?

প্রবাসী সাংবাদিক আবদুল মতিনকে সিডনিতে সাংবাদিক সম্মাননা ২০২২ প্রদান

নিউজ এডিটর
  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সিডনিতে সাংবাদিক সম্মাননা ২০২২ ( Honour of Journalist-2022) পেলেন অস্ট্রেলিয়া প্রবাসি সাংবাদিক আবদুল মোহাম্মাদ মতিন।

স্পেশাল করেসপন্ডেন্ট :কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি সিডনির পেরিপার্কস্থ কমিউনিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মানা প্রদান করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নবধারা নিউজ ডট নেট এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সিডনির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবন্দ, কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং নবধারা নিউজ ও নবধারা এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোহাম্মাদ আব্দুল মতিন বর্তমানে বিদেশবাংলা টোয়েন্টিফোর ডট কম’র প্রধান সম্পাদক, অস্ট্রেলিয়া-টাইমের সম্পাদক এবং টাইমস্ টোয়েন্টিফোর টিভি’র অস্ট্রেলিয়া ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) শিক্ষা ও গবেষণা সম্পাদক। এর আগে তিনি সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

বিদেশবাংলা টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক মোহাম্মাদ আবদুল মতিন ১৯৮৯ সালে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ মাওলানা আকরাম খাঁ সম্পাদিত তৎকালীন দৈনিক আজাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তারপর তিনি ১৯৯১ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিথযশা সাংবাদিক সৈয়দ মুরতজা আলী (এস এম আলী) সম্পাদিত দি ডেইলি স্টার পত্রিকার গাজীপুর প্রতিবেদক হিসেবে যোগদান করেন।

একই সময় তিনি টঙ্গী থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৪-৯৬ সাল পর্যন্ত অধ্যাপক আবুল কালাম আযাদ ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত মাটির বাংলা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্তরত ছিলেন। ১৯৯৬ সালে মোস্তফা কামাল মহিউদ্দিন সম্পাদিত দৈনিক আবির্ভাব পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে যোগদান এবং পরবর্তীতে একই গ্রুপ থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক দি ডেইলি ডিসক্লোজার পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন ও রাজনৈতিক বিটে কাজ করতেন আবদুল মতিন।

আবদুল মতিন অস্ট্রেলিয়ায় যাওয়ার পর প্রথমে ২০১২ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় থেকে বাংলা ও ইংরেজি ভাষায় বিদেশবাংলা টোয়েন্টিফোর ডট কম ও পরবর্তীতে একই বছরের শেষের দিকে এবিসি বাংলা ডট নেট নামে দুটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিদেশবাংলা টোয়েন্টিফোর ডট কম হচ্ছে অস্ট্রেলিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ২৪ অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও তিনি অস্ট্রেলিয়া টাইমসের উপস্থাপক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022