1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
আজীম খান পরিচালিত "দুই মা" - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

আজীম খান পরিচালিত “দুই মা”

সম্পাদক মারুফ হাসান
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বিনোদন রিপোর্টার:
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি ও প্রযোজক আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজিত আজীম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় এক সাথে অভিনয় করছেন শিরীন আলম, রেবেকা, সাইফ খান ও নিঝুম রুবিনা।

গত রোববার রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মূল ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘দুই মা’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করছেন মো: আজীম খান। ‘দুই মা’ সিনেমায় আরো যারা অভিনয় করছেন তারা হলেন- রেবেকা রউফ, মারুফ আকিব, ববি, জ্যাকি আলমগীর, আনিকা রোজ, সুস্ময় শাহ, রামিসা,মিজান,পাইটু,রাজু,আনোয়ার সিরাজী প্রমুখ।কাহিনী ও চিত্রনাট্য করেছেন আজীম খান, সিনেমাটির সংলাপ করেছেন কমল সরকার। আবুল হোসেন মজুমদার বলেন,লাইফ গোল্ড মিডিয়া ও ধারা মিডিয়া’র যৌথ প্রযোজনায় “দুই মা” সিনেমার গল্পটা এক কথায় দারুণ। গল্পের জন্যই দর্শক আশা করছি হলমুখী হবেন। দুই মায়ের ভুমিকায় রেবেকা ও শিরীন আলম দু’জনই খুব ভালো অভিনেত্রী। সাথে আছে সাইফ ও নিঝুম রুবিনা। সব মিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।নিঝুম রুবিনা বলেন, ‘দুই মা সিনেমার গল্পটাই হলো এই ছবির প্রাণ। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে কাজটি করছি।’ সাইফ খান বলেন, ‘ভালো গল্পের সিনেমাতে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে।

“দুই মা”নামটি শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কত অসাধারণ হতে পারে। মন দিয়ে কাজটি করছি।আপনারা হলে আসবেন বাংলা সিনেমা দেখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022