1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিউজ এডিটর
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারী আটক হয়েছেন।

আটক ওই কারবারি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার শিয়ালীপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালালের ছেলে মো. কাদের (৩৮)।

শুক্রবার (১৯ জুন) বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার মধ্যরাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-২১ থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে এবং বিওপি থেকে আনুমানিক ১.৩ কিলোমিটার দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীর ঘের নামক স্থান অবস্থান নেয়। রাত ৩টার দিকে মায়ানমারের দিক থেকে একজন বাংলাদেশী নাগরিককে চৌধুরীর ঘেরের দিকে আসতে দেখে সন্দেহ করা হয়। পরে বিজিবির টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে এবং তাকে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা কাপড়ের ১টি পোটলার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভিতর নীল রঙ্গের ১৪ কার্ট (১ লাখ ৪০ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে- ইয়াবা মায়ানমার সীমান্ত করে ক্রয় করে অধিক দামে বিক্রির জন্য বহন করছিল। তবে ওই ব্যক্তিকে বিশদ তল্লাশি করা হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ ) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরণের অবৈধ কার্যক্রম দমনে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022