1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা - Bhola Crime
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

নিউজ এডিটর
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার চোখে জল এনে দেওয়া সেই আক্ষেপের অবসান হতে যাচ্ছে। ভিসা ও আর্থিক জটিলতার কারণে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যেতে না পারা তার মা আনা কান্দিদা এভোরা অবশেষে অনুমতি পেয়েছেন। ফলে মাঠে বসেই ছেলের বিশ্বকাপের লড়াই দেখার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার।

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনায় উঠে আসেন ৪০ বছর বয়সী ভোজিনহা। ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি হন ম্যাচসেরা। তবে এমন ঐতিহাসিক পারফরম্যান্সের পরও পুরোপুরি আনন্দ উপভোগ করতে পারেননি এই গোলরক্ষক।

ম্যাচ শেষে তিনি জানান, ভিসা-সংক্রান্ত জটিলতা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি। সেই আবেগঘন বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে সহানুভূতি তৈরি করে।

ঘটনাটি আলোচনায় আসার পর বিষয়টিতে সরাসরি নজর দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম আনা কান্দিদা এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেয়। পরে তার যুক্তরাষ্ট্র সফরের অনুমোদনও নিশ্চিত করা হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার মায়ামিতে কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন ভোজিনহার মা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই তার ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে কেপ ভার্দেসহ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশের জন্য বড় অঙ্কের বন্ড জমা দেওয়ার শর্ত ছিল। যদিও পরে বিশ্বকাপের টিকিটধারীদের জন্য সেই বাধ্যবাধকতা শিথিল করা হয়, তবুও ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে সফরের পরিকল্পনা বাদ দিতে হয়েছিল এভোরাকে। এবার সব বাধা কাটিয়ে ছেলের জীবনের সবচেয়ে বড় মঞ্চের লড়াই সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022