1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে সেভিয়া - Bhola Crime
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইন্জিনিয়ার এনামুল হকের” কারামুক্তি দাবি করছে বেকারত্বের হাতছানিতে আতংকিত পরিবারগুলো ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল ভালোবাসি তোমায় চলচ্চিত্রের ট্রেইলার প্রমোশন হলো অর্থনৈতিক সংকটে থেকেও আমেরিকা থেকে ১৪ টি বিমান কিনার অভিলাষী চুক্তির নেপথ্যে কি? এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Earning Tk 450,000 lac a Month from Social Media:Who Is Prince Ayub? সেতু ছাড়া ভোলাকে সড়কপথে যুক্তকরা ভোলাবাসীর জন্য সুখকর নয় লালমোহনে বিদ্যুত খেকো অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড” এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় “আবরার এশাল”

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে সেভিয়া

নিউজ এডিটর
  • সোমবার, ১৭ আগস্ট, ২০২০

রোববার (১৬ আগস্ট) রাতে জার্মানির কোলনে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে এক লেগের সেমিফাইনালে এগিয়ে থাকার পরও ২-১ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

ম্যাচের ৯ম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি-কিক থেকে লিড নেয় ওলে গানার সুলশারের দল। মৌসুমে এটি তাদের ২২তম পেনাল্টি। নিজেদের ডি-বক্সের ভেতর মার্কাস রাশফোর্ডকে সেভিয়ার দিয়েগো কার্লোস ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি।

কিন্তু শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা। দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ইউরোপা লিগ বিশেষজ্ঞ সেভিয়া। ২৬তম মিনিটে ডেভিড ডি গিয়াকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান সাবেক লিভারপুল ফরোয়ার্ড সুসো।

বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু কয়েকবার সহজ সুযোগ হাতছাড়া করেন তাদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। অন্যদিকে নিজেদের গোলপোস্ট দারুণভাবে সামাল দিয়েছেন ম্যাচের নায়ক সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো।

ইউনাইটেড সুযোগ মিস করলেও ভুল করেনি সেভিয়া। ৭৮ মিনিটে রেড ডেভিলদের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ডি লুক ডি জংয়ের গোলে এগিয়ে যায় তারা। বাকি সময় লড়াই করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুলশারের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022